শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

আশুগঞ্জে সেনা অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

78

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা, অস্ত্র ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মধ্য সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা, ৯৭ হাজার ১০ টাকা নগদ, চারটি বাটন মোবাইল, দুটি স্মার্টফোন এবং একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আশুগঞ্জ উপজেলার মধ্য সোনারামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. হানিফ মিয়া (৪৭) এবং একই উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মহন সরদারের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।

অভিযান শেষে আসামি ও উদ্ধারকৃত মালামাল আশুগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ