শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

পুলিশি চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবিতে সিরাজগঞ্জের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

80

সিরাজগঞ্জ প্রতিনিধি;

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পারে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে সলঙ্গার নলকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিক ও মালিকেরা।

সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে নলকা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কে ব্যানার নিয়ে অবস্থান গ্রহণ করেন এবং অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকজন পরিবহন মালিক ও শ্রমিক নেতা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, “হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নানা অজুহাতে গাড়ি চালানোর সময় পরিবহন শ্রমিকদের চরমভাবে হয়রানি করছে এবং চাঁদাবাজি চালাচ্ছে। তাদের অত্যাচারে সাধারণ চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
এদিকে, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসাধারণ এবং মালবাহী গাড়ির চালকেরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ