শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

দৌলতপুরে, রাহাতপুর বালুমহল পরিদর্শন করেন- ইউএনও নাহিয়ান নুরেন।

স্টাফ রিপোর্টার / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

5

মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গতকাল বুধবার(১৩ আগস্ট) বাঘুটিয়া ইউনিয়নের রাহাতপুর নামক জায়গায় বালুমহালে ভ্রাম্যমান মোবাইল কোর্টে যান উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন।
সূত্রে জানা যায়, এলাকা বাসীসহ নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ কিছুদিন যাবত ভাঙ্গনের বিরুদ্ধে মানববন্ধন করে আসছে।
স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে অভিযোগ করেন, ইজারাকৃত ব্যক্তিরা ইজারাকৃত জায়গায় বাহিরে বালি উত্তোলন করছেন।
তারই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন (১৩ আগস্ট) সকাল ৭.০০ ঘটিকায় ইজারাকৃত জায়গায় যান।
তিনি গিয়ে দেখেন ইজারাকৃত জায়গার ভিতরেই বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন-ইজারাকৃত জায়গায় বাহিরে বালু উত্তোলনের কোন সুযোগ নেই।
ইজারাদারদের নির্ধারিত জায়গায় মাটি কাটতে সহায়তা এবং নির্ধারিত এলাকার বাইরে মাটি কাটলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানানোর অনুরোধ করে স্থানীয় বাসিন্দাদের প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন আরো বলেন,নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে যমুনা থেক বালু উত্তোলন করার কোন সুযোগ নেই,কেউ এরকম করলে তাদের বিরুদ্ধে প্রশাসন শক্ত হাতে দমন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
বালুমহাল ভ্রাম্যমান মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ