শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ চালু হলো আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

16

আলমগীর হোসেনস্টাফ রিপোর্টার:

-কারা স্টাফদের ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও কল্যাণ নিশ্চিত করতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ প্রাঙ্গণে চালু হলো, আমাদের শপ নামে আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর। বৃহস্পতিবার ১৪ আগস্ট সকালে কারা কমপ্লেক্সের আবাসিক এলাকায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় আধুনিক ডিপার্টমেন্টাল স্টোরটি।স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতী হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কারা উপ মহা পরিদর্শক ( ঢাকা বিভাগ-২)।এছাড়াও অনুষ্ঠানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার, সিনিয়র জেল সুপার, কারা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।পূর্বে মহিলা কেন্দ্রীয় কারাগার কর্তৃক নির্মিত একটি ক্যান্টিনকে সম্প্রতি কারা অধিদপ্তরের নির্দেশনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর তত্ত্বাবধানে আনা হয়।কারা মহাপরিদর্শকের দিকনির্দেশনায় ক্যান্টিনটি আধুনিকায়ন ও পুনর্গঠন করে, আমাদের শপ নামে নতুনভাবে সাজানো হয়।যেখানে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।বক্তারা বলেন,আমাদের শপ চালুর ফলে কারা স্টাফরা সহজে গুণগতমান সম্পন্ন পণ্য সাশ্রয়ী দামে ক্রয় করতে পারবেন। এতে তাদের আর্থিক সাশ্রয় হবে এবং বাজারের অতিরিক্ত দামের চাপ থেকেও মুক্ত থাকবেন। স্টোরটিতে খাদ্য পণ্য, গৃহস্থালি সামগ্রী, স্টেশনারি, টয়লেট্রিজসহ প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য রাখা হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, বাজারমূল্যের তুলনায় এখানে সব পণ্য কম দামে বিক্রি হবে এবং প্রাপ্ত মুনাফা ব্যয় হবে কারা স্টাফদের কল্যাণ মূলক কাজে। উদ্বোধন শেষে অতিথিরা স্টোরটি ঘুরে দেখেন এবং পণ্যের মান ও সাশ্রয়ী মূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ