শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা।

স্টাফ রিপোর্টার / ৬৪০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।

ঢাকা জেলার (সাভার-আশুলিয়ায়) একাত্তর টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক-কে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ।

ঘটনার বিবরণী সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে অনিককে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে—“এই হামলা কেবল একজন সাংবাদিকের উপরই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মতপ্রকাশের উপর সরাসরি আঘাত।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়—“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা কর্তৃপক্ষ আহত সাংবাদিক অনিকের সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ