শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৫৭০ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার।

রবিবার (১০শে আগস্ট ) হরিরামপুর উপজেলা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা,মানিকগঞ্জ এর উদ্যোগে হরিরামপুর প্রেসক্লাবের এর সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল চৌধুরী নাহিদ এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস,সহ-সভাপতি মানিকুর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া ও দপ্তর সম্পাদক মোঃ আমজাদ মীর,
এছাড়া আরো স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। উল্লেখ, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ