শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

জুলাই – আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক – রেজাউল ইসলাম খান সজীব।

স্টাফ রিপোর্টার / ৪১৯ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

জুলাই – আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব। সূত্রে জানা যায়, ঐতিহাসিক ৪ আগস্ট ২০২৪ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দুপুর ১.৪৫ মিনিট কি ২ টার দিকে বাসস্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের নিচে ফল পট্টির মোর ওখান থেকে ছড়রা গুলি এসে তার বাম চোখে ভিতরে লেগে গুরুতর আহত হয়। বাম চোখ, হাত, পা সহ শরীরে ১০/১২টি গুলি লাগে। তাকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে চোখের ডাক্তার দেখার পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়া হয়। কারণ চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার বলেন দ্রুত অপারেশন না করলে চোখ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত তিনি তার চোখের চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজ খানম রিতা তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন এবং সব সময় খোঁজ খবর নেওয়া সহ সর্বদা পাশে দাঁড়িয়েছেন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব বিগত ১৭ বছর সরকার বিরোধী আন্দোলন সহ গত বছর জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক, স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব।
জেল-জুলুম সহ নানা নির্যাতনের শিকার হয়েছিলো জেলা ছাত্রদলের এই ছাত্রদলের নেতা।
সূত্রে জানা গেছে, তিনি অবরোধ সহ ডামি নির্বাচনের বিরুদ্ধে মশাল মিছিল, জনসচেতনতামূলক, স্টিকার বিতরন সহ কেন্দ্র ঘোষিত যাবতীয় মিছিল সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ