শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

পদ্মা ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান-নদী ভাঙ্গন কবলিত দুঃস্থ -অসহায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ৩৭১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:

হরিরামপুর উপজেলার খালপাড় গ্রাম আজ ভয়াবহ নদীভাঙনের মুখে। প্রতিনিয়ত পদ্মার গর্ভে তলিয়ে যাচ্ছে জিও ব্যাগ,ঘরবাড়ি, মাঠঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অমূল্য স্থাপনা আজকে হুমকির মুখে,এই এলাকা শুধু একটি গ্রাম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা কেন্দ্র, যেখানে অবস্থিত: শতাধিক সরকারি অফিসএকাধিক প্রাইমারি ও হাই স্কুল
থানা, হাট-বাজার, মসজিদ, এতিমখানা, মন্দির
গুরুত্বপূর্ণ উপজেলা প্রশাসনিক ভবন ও মাঠ

ইল্লেখ্য,বন্যার মৌসুমের পানি এলেই পদ্মা নদীর ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, জিও ব্যাগ দিয়ে সাময়িক প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হলেও, তা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। মাটি ফেটে যাচ্ছে, বাঁধ ধসে পড়ছে।

কয়েকটি জিও ব্যাগ দিয়ে পদ্মার ভাঙন ঠেকানো সম্ভব নয়।
এটি কোনও স্থায়ী সমাধান নয় এমনটি দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের। হরিরামপুরবাসীর দাবি অবিলম্বে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ করুন।
আমরা হরিরামপুর উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডসহ উপরে মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এলাকাবাসীর প্রাণের দাবি ও আশঙ্কা:
জরুরি ভিত্তিতে নতুন জিও ব্যাগ ফেলা হোক
স্থায়ী ও টেকসই বেরিবাঁধ প্রকল্প হাতে নেওয়া হোক
স্থানীয় সকল অফিস, ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় ব্যবস্থা নেওয়া হোক

আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
দিন দিন নদীভাঙনের তীব্রতা বেড়েই চলেছে।
এটি শুধু একটি গ্রামের ক্ষতি নয়, একটি পুরো উপজেলার অস্তিত্ব আজ প্রশ্নের মুখে। পদ্মা ভাঙন থামাতে আওয়াজ তুলুন — হরিরামপুরকে বাঁচাতে এক হই।


এই ক্যাটাগরির আরো সংবাদ