শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২২৩ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

13

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে এক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ একরাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, মোঃ সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাও.তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল আলিম, আনোয়ার হোসেন রনি, তমাল পোদ্দার, সাকির আমিন, খালেদ আহমদ, মোশাহিদ আলী, শিক্ষার্থী রুকিয়া আক্তার সুমি। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে তাহমিদ আহমদ সহ আরো একজনকে সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল সুজিত বৈষ্ণব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন। গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস। এ অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক জুবায়েদ আহমদ সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ