শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ভৈরবে এনসিপির পথসভা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে ভৈরবকে জেলা ঘোষণা করা হবে

স্টাফ রিপোর্টার / ৫০৩ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

72

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি:

জুলাই আন্দোলনে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি—নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য নয়,”—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ভৈরবের বঙ্গবন্ধু স্মরণী সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন আরও বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে—এমন উন্নয়ন আমরা চাই না। তিনি দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেন।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে না। নিজেদের মধ্যে কোন্দল থাকলে তা মিলিয়ে নিতে হবে।” তিনি ঘোষণা দেন, এনসিপি ক্ষমতায় এলে ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্য কোনো দল যদি এনসিপি বা ছাত্রদের ভয়ভীতি দেখায়, তাহলে তার রাজনৈতিক জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান এবং উপস্থাপনায় ছিলেন আরিফ আদিব। পথসভা শেষে নেতারা কিশোরগঞ্জের পথে আরও একটি পথসভায় অংশ নিতে ভৈরব ত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ