শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

তাহিরপুরের ৭ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

স্টাফ রিপোর্টার / ৪৫৬ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এই কমিটির অনুমোদন দেন।

ঘোষিত প্রতিটি ইউনিয়ন কমিটিতে ১জন করে আহ্বায়ক, ১জন সদস্য সচিব ও ৯ জন সদস্য রাখা হয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে মো. গোলাম নুরকে আহ্বায়ক ও মো. শামিম আহমদকে সদস্য সচিব, শ্রীপুর উত্তর ইউনিয়নে মো. লায়েছ মিয়াকে আহ্বায়ক ও মো. মোশাহীদ আলীকে সদস্য সচিব, বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. বশির মিয়াকে আহ্বায়ক ও মো. আব্দুস সালামকে সদস্য সচিব, বড়দল উত্তর ইউনিয়নে মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক ও নজরুল ইসলাম শাহ্কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

এছাড়াও বাদাঘাট ইউনিয়নে মো. মঞ্জুর আলীকে আহ্বায়ক ও নজরুল ইসলাম শিকদারকে সদস্য সচিব, তাহিরপুর সদর ইউনিয়নে মো. সাইদুল কিবরিয়াকে আহ্বায়ক ও মো. সফি আলমকে সদস্য সচিব এবং বালিজুরী ইউনিয়নে আছব্বির আলী খাঁ’কে আহ্বায়ক ও আমিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, ‘প্রতি ইউনিয়ন আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবে। এবং পরবর্তীতে একইভাবে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলা বি এনপি আহ্বায়ক বাদল মিয়া বলেন আমরা যাচাই বাচাই করে সকলের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বি এনপি আহ্বায়ক কমিটি দিয়েছি। তারা ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন বি এনপি পুর্নাঙ্গ কমিটি গঠন করবে।যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদেরকে পুর্নাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ