শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ছাতকে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত নববধুর লাশ উদ্ধার “স্বামী আটক”

স্টাফ রিপোর্টার / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

58

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের স্বামীর বসত ঘর থেকে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ যোহর লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগেছে গত ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রোকশানা বেগমের বিয়ে হয় উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই প্রবাসী মোঃ আলী হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে মানষিক ভাবে নির্যাতন করে আসছিলো।

বিয়ের ফ্রিজ ও গ্যাসচুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো স্বামী। বিষয়টি মা সহ স্বজনদেরও অবহিত করে আসছিলো কন্যা রোকশানা। সংসার সুখের জন্য পরিবারের মা, ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য নগদ ২০ হাজার টাকা এনে দেয় সে। তার পরও যৌতুক লোভী স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী।

বিয়ের সাড়ে তিন মাসের মাথায় বুধবার সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিল এ নববধূর লাশ। স্বামীসহ পরিবারের লোকজন এই অবস্থায় দেখে তাকে নামানোর চেষ্টা করেনি। খবর পেয়ে থানা পুলিশ ওইদিন বিকেল ৪ টার দিকে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। হত্যা না আত্মহত্যা এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়।

এদিকে বুধবার রাতে পুলিশ নববধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের বড় বোন নাজমা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার দেখিয়ে মোঃ আলী হোসেনকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, মামলা দায়েরের বিষয়টি ও আসামিকে আদালতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ