শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নেট-পাটা-জাল অপসারণ না করলে জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

77

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগরে সরকারি খালে নেট-পাটা ও বিভিন্ন জালসহ পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে এমন কিছু থাকলে তা নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল-জরিমানা অথবা দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলার ৫টি ইউনিয়নে এ সংক্রান্ত মাইকিং শুরু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, ইউপি চেয়াম্যান সানা আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, বিকাশ রায় কপিল সহ উপজেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।  

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচিতি, সভার লক্ষ্য-উদ্দেশ্য ও নীতিমালা নিয়ে আলোচনা করেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। পুনখননকৃত খালের সমস্যাসমূহ নিয়ে আলোচনা করেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি পার্থ প্রতিম শীল বলেন, ‘এক শ্রেণির মানুষ মাছ শিকারের জন্য সরকারি খালে নেট-পাটা ও বিভিন্ন জাল বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করেছেন। যে কারণে উপজেলার সুন্দলী, চলিশিয়া, পায়রা, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নিজ নিজ উদ্যোগে খাল থেকে নেট-পাটা ও বিভিন্ন জাল অপসারণ করতে হবে। তা না হলে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল-জরিমানা অথবা প্রচলিত আইনে থানায় মামলা দায়ের করা হবে। সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার ৫টি ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং শুরু করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ