শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি”
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ( ২৫ জুলাই ) শুক্রবার এনসিপির পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

68

সুনামগঞ্জ প্রতিনিধি:

সারাদেশের মতো সুনামগঞ্জে ও আগামী শুক্রবার (২৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)”র পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থানীয় নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

তিনি বলেন, “যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই। সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করি।
পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, “আমরা জেলার ১২টি উপজেলায় প্রচার চালাচ্ছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি। আমাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে। পদযাত্রা ঘিরে কোনো ধরনের জনভোগান্তি হবে না। আমরা মহাসমাবেশ করছি না, করছি পথসভা। তবুও সতর্ক থাকব, জনদুর্ভোগ হোক এমন কিছু চাই না ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ