শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোক

স্টাফ রিপোর্টার / ৩৭৬ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

2

সেলিম মাহবুব:

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন এক শোকবার্তায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শোকবার্তায় আরও জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা আজ বিশ্ববিদ্যালয়ে শোক পালন, বাদ জোহর দোয়া মাহফিল ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

গত সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং বিমানটির দুই ক্রুসহ অন্তত ২৭ জন প্রাণ হারান এতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই হৃদয়বিদারক ঘটনায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ