শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় লক্ষ্মীপুরের সায়ান ও আফনান এর মৃত্যু।

স্টাফ রিপোর্টার / ৪২১ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

11

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দ্বগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহত সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া বাসায় থাকতেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে সায়ানের মরদেহ বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৩ টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাযা শেষে সায়ানের মরদেহ দাফন করা হবে। একই ঘটনায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে আফনান ফায়াজও মারা যায়। তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আফনানও সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ