শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ছাতকে এসএসসি ২০২৫ ইংরেজীর পরিক্ষার্থী উত্তীর্ণদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

1

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ইংরেজির কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২১শে জুলাই সোমবার ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা সভায় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও স্কুলের নবম শ্রেণির ছাত্র আরিয়ান জাহিন জিহান এবং অষ্টম শ্রেণির ছাত্রী নওশিন আজাদ নিশাত’র যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, আজমত আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মোঃ শামছুদ্দিন মিয়া, এসময় আরও বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, অভিবাবকদের পক্ষে তোফায়েল আহমদ, বিদায়ী ছাত্র/ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষায় উত্তির্ন বিজ্ঞান বিভাগ থেকে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র নিরব দে বাধন, সুনামগঞ্জ জেলার কমার্স বিভাগ থেকে সর্বোচ্চ নম্বরধারী ছাত্রী শর্মি পাল তমা, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন স্কুলের নবম শ্রেণির ছাত্রী ও প্রেসিডেন্ট স্কাউট জাতীয় পর্যায়ে পরিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা, সভায় স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা উপকমিটির আহবায়ক ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল। সভায় এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম, মল্লিকপুর এইসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল মিয়া তালুকদার, স্কুলের শিক্ষক আবুল কালাম, সুব্রত দাস, জীবেশ চক্রবর্তী, তন্ময় চৌধুরী তপু, সাবিকুন নাহার লায়লা আঞ্জুমান আরা, সুমি চৌহান, ললিতা বেগমসহ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এসএসসি পরীক্ষায় উত্তির্ন কৃতি ছাত্র অনিক হাসান রাশেদ, পবিত্র গীতা পাঠ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী কথা দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও ডাইরি বিতরণ করা হয়। সংবর্ধনা শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ