শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

হোটেলে ১০ নারীর সাথে পাওয়া গেল দুই পুরুষকে

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে মুক্ত করেন।

অভিযানের সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। তবে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে। সেই সঙ্গে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টা পর্যন্ত বগুড়ার শহরতলির বারপুর এলাকায় ড্রিম প্যালেস নামে একটি আবাসিক হোটেলে তারা অবরুদ্ধ থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলটিতে অনৈতিক কার্যকলাপের অভিযোগ পেয়ে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছান। অভিযানের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান এবং হোটেল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।

এক পর্যায়ে কয়েকশ লোক সেখানে অবস্থান নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। রাত ৯টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির বলেন, হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন, যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ