শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

কালিহাতীতে ভাইয়ের অসুস্থতায় পাঁচ ভাই একত্রিত, পারিবারিক ঐক্যের নজির স্থাপন 

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

4

বিশেষ প্রতিনিধি :

কালিহাতীতে ভাইয়ের অসুস্থতায় পাঁচ ভাই একত্রিত, পারিবারিক ঐক্যের নজির স্থাপন। শুক্রবার (১৮ জুলাই )রাত পৌনে আটটায় কালিহাতি উপজেলা দিন বাগড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলামের বাসভবনে পাঁচ ভাইয়ের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সৈয়দ মহসীন হাবীব সবুজ (৫৬), একজন পেশাদার সাংবাদিক। সম্প্রতি তিনি ঋতু পরিবর্তনের ফলে ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। তবে শারীরিক এই সাময়িক অসুস্থতা থেকে তৈরি হয় এক চিরন্তন পারিবারিক মিলনের অনন্য মুহূর্ত। পাঁচ  ভাই ও চার বোন মিলে পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং পারস্পরিক ভালোবাসার এক অঙ্গীকারে মিলিত হন – যেন আল্লাহর সন্তুষ্টির আশায় তারা একসাথে পথ চলার অঙ্গীকার করেন।

পরিবারটির মা  ফেব্রুয়ারি মাসে এবং বাবা জুন মাসে ইন্তেকাল করেন। একইসঙ্গে পরিবারের মেঝ ভাবীও জুন মাসে দুনিয়া থেকে বিদায় নেন। তাছাড়া এ পরিবারের বড় জামাতাও তার দু’ছেলে ও এক মেয়েকে MBBS অর্থাৎ তিন ছেলে মেয়েকেই ডাক্তার বানানোর পর দুনিয়া থেকে বিদায় নেন। এসব শোকের মধ্যেও পরিবারটি তাদের প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ফেব্রুয়ারি ও জুন মাসে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে সকল ভাই-বোন ও আত্মীয়দের উপস্থিতি বাধ্যতামূলক করার ঘোষণা দেয়া হয়। পরিবারের এ মিলনমেলায় আলোচনা হয়, ভবিষ্যতে যেকোনো বিপদ-আপদ কিংবা অসুস্থতায় সকলে যেন মিলেমিশে পাশে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তায়ালা বলেন:

“নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই।” (সূরা হুজরাত, আয়াত ১০) এ আয়াতের আলোকে ভাই-বোনরা একমত হন যে, শুধু রক্তের সম্পর্ক নয়, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্ববোধই পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে।

অনুষ্ঠানে পরিবারের চার বোন ও চার জামাতার ভূয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে বোনদের আন্তরিকতা, পরিবারিক বন্ধনে অবদান ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে তাঁদের জন্য ‘ভিআইপি আপ্যায়ন’-এর সিদ্ধান্ত গৃহীত হয়। এটি একধরনের সম্মাননা, যা পারিবারিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

“তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না।”(সহীহ মুসলিম) এই হাদিসকে সামনে রেখেই সৈয়দ মহসীন হাবীব সবুজ ও তাঁর পরিবার এমন সিদ্ধান্তে উপনীত হন, যাতে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, বরং তা হয়ে ওঠে ঈমান, মূল্যবোধ ও মানবিকতার বন্ধনে দৃঢ়তর। এ মিলনমেলা শুধু একটি পারিবারিক পুনর্মিলনী নয়, বরং একটি অনুপ্রেরণামূলক সামাজিক বার্তা — যেখানে ধর্মীয় শিক্ষা, মানবতা ও পারস্পরিক ভালোবাসার অপূর্ব সংমিশ্রণ ঘটেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ