শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বড়কান্দিতে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৮০ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

9

বিশেষ প্রতিনিধি:

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের দুর্গারহাট মধ্যবাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৬টায় বড়কান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বড়কান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনোয়ার সৈয়াল। সভা পরিচালনা করেন জাজিরা উপজেলা জাসাসের সেক্রেটারি মোস্তফা মহসিন মৃধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলা বিএনপির সদস্য মাস্টার আঃ করিম আক্কাস মাদবর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাজী জয়নাল আবেদীন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাজিরা পৌর বিএনপি মাহবুবুর রহমান শিফন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমগীর হোসেন চকিদার, সভাপতি—জাজিরা উপজেলা যুবদল।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সদ্য সাবেক আহ্বায়ক—জাজিরা উপজেলা ছাত্রদল মাজহারুল ইসলাম রনি মুন্সি এবং সাবেক সাধারণ সম্পাদক—জাজিরা উপজেলা ছাত্রদল সাজ্জাদ হোসেন রিপন। সভায় আরও বক্তব্য রাখেন:

আল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাজিরা পৌরসভা ছাত্রদলতরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জাজিরা উপজেলা ছাত্রদলআলমগীর মাদবর, সাধারণ সম্পাদক, ঈমান যুবদল, বড়কান্দিএছাড়াও জাজিরা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তোবারক বিতরণ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ