শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অ ভি যা ন দিয়ে পুলিশ যা পায়

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

56

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের মধ্যনগরে অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় টাঙ্গুয়ার হাওরের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে উদ্ধার করা ভারতীয় অবৈধ জিরার প্রতিটি বস্তার ওজন প্রায় ৩০ কেজি। ৪১ বস্তা ভারতীয় অবৈধ জিরার বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা। চোরাকারবারীরা ভারতীয় অবৈধ জিরা নৌকায় তুলে পাচারের চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারীরা নৌকা ও মাল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ কাঠের একটি ইঞ্জিনচালিত নৌকা ও ৪১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের বাঙ্গালভিটা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে তদন্ত চলছে। অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হবে।’

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ