শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ধর্মপাশায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনে পুড়েছে কাঠ মিস্ত্রির বসতঘর

স্টাফ রিপোর্টার / ৪০৪ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

54

ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় দক্ষিণপাড়া গ্রামে নিশি কান্ত দাস (৫০) নামের এক কাঠমিস্ত্রির বসতঘরটি আগুনে পুড়ে গেছে। আগুনে বসতঘরের ভেতরে থাকা ,ধান, চাল,সহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে বসতঘরের ভেতরে থাকা বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ওই কাঠমিস্ত্রী কান্নাজড়িত কন্ঠো বলেন, আগুনে আমার সব পুইড়া শেষ অইয়া গেছে। পড়নের কাপড়চোপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। অহন আমরা থাকবাম কই,খাইয়াম কিতা।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া বলেন,আগুনে ওই ব্যক্তির বসতঘরের সবকিছু পুড়ে তছনছ হয়ে গেছে। এ ছাড়া আরও দুটি বসতঘর আংশিক পুড়লেও তেমন কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, বলেন অগ্নিকাণ্ডের খবরটি পেয়েছি,ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ