শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

3

সেলিম মাহবুব,ছাতকঃ

আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজ পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন’র পরিচালনায় ও পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সুরা সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও. আকবর আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি, মাওলানা সালাউদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ কে এম ফরিদ উদ্দিন, ইসলামি ছাত্রশিবির ছাতক পৌর শাখার সভাপতি তাজুল ইসলাম, ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি মাসুদ আহমেদ, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী, ইসলামপুর ইউনিয়ন আব্দুল আজিজ, নোয়ারাই ইউনিয়ন সভাপতি হাফেজ কাউসার আলম, ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফজলুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ। বক্তারা বলেন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ