শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ 

স্টাফ রিপোর্টার / ১৫০ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা থে‌কে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ কর্মসূচি শুরু হয়। ব্লকেড চলাকালে ঢাকাগামী ও খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

এ সময় এনসিপি নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।

বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিও জানান তারা।

এনসিপির নেতা গাজী জাহিদ হাসান বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে নিরাপদে ফরিদপুর পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলবে। রাতের মধ্যে নেতাকর্মীরা ফরিদপুরে অবস্থান নেবে এবং আগামীকাল সকাল ১০টায় ফরিদপুরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেলে রাজবাড়ীতেও সমাবেশ হবে।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, “ব্লকেড কর্মসূচির কারণে অনেক যানবাহন আটকে পড়েছে। আমরা এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ