শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সুন্দরবনে বন কর্মীদের অভিযানে ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি জব্দ 

স্টাফ রিপোর্টার / ১৭১ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

75

খুলনা প্রতিনিধি :

সুন্দরবন কালাবগী স্টেশনের অধিনস্থ আদাচাই বন টহল ফাঁড়ীর ছোট কচুখালী সিসা খাল এলাকা হতে বন কর্মীরা অভিযান চালিয়ে ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি মাছ জব্দ করেছে। জব্দকৃত শুটকি চিংড়ির আনুমানিক মুল্য প্রায় ৯ লক্ষ টাকা। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিক নির্দশনায় গত ১৬ জুলাই মঙ্গলবার রাতে কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ সালাম ও আদাচাই বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে এই অবৈধ শুটকি চিংড়ি জব্দ করা হয়।  খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ