শিরোনাম
সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা। ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

8

সুনামগঞ্জ প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় সমাবেশ স্থলে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,এডভোকেট আহাদ জুয়েল,লিয়াকত আলী,আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস,বাহাউদ্দীন শাহী,মনসুর আহমদ, ওমর ফারুক সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি,এডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা,আতহাব চৌধুরী হাসান,আসাদুজ্জামান সাগর সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেনএকটি গোষ্ঠি দেশের বৃহত্তম দল জাতীয়তাবাদি দল বিএনপির জনসমর্থনে ঈষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করে একেকর পর এক অরাজকতা সৃষ্টি করে এর দায় বিএনপি ও সহযোহি সংগঠনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ