শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলাচিপায় বসতবাড়িতে হামলা, আতঙ্কে ঘরবন্দি পরিবার

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

2

পটুয়াখালী  প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লাঠিসোঁটা হাতে মহড়া দিচ্ছে হামলাকারীরা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে।

জানা গেছে, গত ৭ জুলাই ধানের বীজতলায় হাঁস ঢুকলে সেলিম মোল্লার ছেলে রিয়াজ হাঁস তাড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন ইউসুফ মোল্লার স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক সপ্তাহ পর, রোববার (১৩ জুলাই) সকালে বাড়িতে এসে সেলিম মোল্লার ছেলে রিয়াজ ও জাকিরের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার কালাম মোল্লার ছেলেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সেলিম মোল্লার বাড়িতে হামলা চালায় এবং ঘরের জানালার কাচ ভাঙচুর করে। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়—কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে বাড়ির দিকে তেড়ে আসছে। এক যুবক তাদের বাধা দিতে গেলে তাকে পাশ কাটিয়ে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। পরিবারটি ঘরের ভেতরে জিম্মি হয়ে দিন কাটাচ্ছে।  এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজ মোল্লা বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ভাঙচুর করে। এর আগেও নানা সময় হুমকি দিয়েছে তারা। এখন পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রতিবেশী হোসেন মোল্লা ও জসিম মোল্লা বলেন, বীজতলা থেকে হাস তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই পরিকল্পিত হামলা হয়। আমরা দু’পক্ষকে থামিয়ে দিয়েছি। কাচ কে ভাঙছে আমরা দেখি নাই। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। তবে জানা যায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে মিমাংসা করার চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।এ বিষয়ে চরবিশ্বাস ফারির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ