শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

জলঢাকায় চাচার হাতে নাবালক ভাতিজা নির্যাতনের শিকার।  ‎

স্টাফ রিপোর্টার / ৩৫৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

11

স্টাফ রিপোর্টার:

‎নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের চোকিদার পাড়ায় কথাকাটাকাটির জেরে চাচার হাতে নাবালক ভাতিজা নির্যাতনের শিকার হয়েছে। আহত ভাতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎জানা গেছে, ১১ জুলাই শুক্রবার সকাল বেলায় ফজলুল হকের ১২ বছর বয়সী নাবালক ছেলে সাকিব ইসলামের সাথে মৃত ছলেমানের ছেলে রেজাউল করিম (৩৩) এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে ভাতিজা সাকিবের ওপর শারীরিক নির্যাতন চালায়। এতে সাকিবের চোখ ও গালে রক্ত জমাট বেঁধে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। ‎পরিবারের লোকজন দ্রুত সাকিবকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। সাকিব ইসলামের বাবা ফজলুল হক বলেন, সামান্য কথাবার্তা নিয়ে আমার ছেলেকে যেভাবে মারপিট করা হয়েছে, এটা রেজাউল করিমের মনের ক্ষোভ ছিল আমার ছেলে কে ধরে মারবে।

‎ এ ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যাতে এ রকম ঘটনা আর কোন শিশুর সাথে না ঘটে  ‎এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ