শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কুমিল্লায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

62

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট এই এলাকায় ছাত্র ও জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সে ঘটনার স্মরণে এই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস।

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভে হামলায় নিহত শহীদদের নাম খোদাই করে সংরক্ষণ করা হবে। একই সঙ্গে যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন, সেখানে ‘রোড মেমোরি স্ট্যান্ড’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রতিবছর ৫ আগস্ট শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, কেন্দ্রীয় এনসিপির সদস্য হাফছা জাহান, কুমিল্লা এনসিপি নেতা কাউসার আলম, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান,কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সিনিয়র যুগ্ন- আহবায়ক মাহির তাজওয়ার ওহিসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার সহকারী পরিচালক আল-আমিন। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি মাস্টার ট্রেইনার আবদুল্লাহ নোমান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শেষ হলে এটি হবে কুমিল্লার গণতান্ত্রিক চেতনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ