শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সুন্দরবনে দুই ট্রলার ভর্তি চিংড়ির শুটকি জব্দ

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

খুলনা প্রতিনিধি:

সুন্দরবনে অভিযান চালিয়ে দুইটি ট্রলার থেকে ১৮ বস্তা চিংড়ি মাছের শুটকি জব্দ করেছে বন বিভাগ। এ সময় পালিয়ে যায় পাচারকারীরা। শনিবার (১২ জুলাই) দিনগত রাতে পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন চরাপুটিয়া সীমানার বড় ডাবুর খাল এলাকা থেকে দুইটি ট্রলার ভর্তি এ শুটকি জব্দ করা হয়।  রোববারে (১৩ জুলাই) বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপক চন্দ্র দাস এ তথ্য জানান।তিন বলেন, একদল দুর্বৃত্ত সুন্দরবনের গহীনে কিটনাশকের মাধ্যমে মাছ শিকার করে তা বনের কাঠ দিয়ে শুকিয়ে শুটকি তৈরি করছে। এরপর তা দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে তারা। এমন খবরে শনিবার ভোরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অভিযান শুরু করে বনরক্ষীরা। পরে চরাপুটিয়া সীমানার বড় ডাবুর খালে দুইটি ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার থেকে লাফ দিয়ে বনের গহীনে পালিয়ে যায়। দুটি ট্রলার থেকে ১৮ বস্তা চিংড়ির শুটকি ও শুটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন: মোংলা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আয় ৩৪৩ কোটি টাকা!রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত শুটকি মাছের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে শুঁটকি মাছ পুড়িয়ে ফেলা বা নিলামে বিক্রি করার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ