শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

হরিরামপুরে মানসিক ভারসাম্য এক যুবকে পিটিয়ে জখম,ঘটনা ধামচাপা দেওয়ার চেষ্টা । 

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

10

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামের মোঃ মজিদ মোল্লার পুত্র মোঃ মজনু মোল্লা নামের এক মানসিক ভারসাম্য যুবকে পিটিয়ে জখম, মুখ খুললেই প্রাননাশের হুমকি দেয় অত্র এলাকার মোসলেম উদ্দিনের পুত্র কতিপয় বিএনপির নামধারী প্রভাবশালী নেতা জাকির হোসেন ও তুষার তার সহযোগী গ্যাং।

সূত্রে জানা যায়, গত ৭ ই জুলাই রোজ সোমবার রাত আনুমানিক ১ ঘটিকায় জায়গা সংক্রান্ত বিবাদ জেরে জাকির হোসেন ও তার সহযোগী ৬-৭ জন এর গ্যাং যৌথভাবে মজনু মোল্লাকে বাড়ি থেকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে অতর্কিত কুড়াল দিয়ে আঘাত করে জখম করে এমনটি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

৮ ই জুলাই রোজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হয়। ভুক্তভোগী পরিবার জানায়, আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে অত্র এলাকার প্রভাবশালী কতিপয় বিএনপির নামধারী কুচক্রমহল। আমাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ও মুখ খুললেই প্রাননাশের হুমকি দেয়, পিটিয়ে জাকির নিজেই চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করে দেয় এ এ বিষয়ে কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

আমি ওপর মহলের কাছে জোরদার দাবি জানান, বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এছাড়াও জাকির হোসেন এর নামে কান্ঠাপাড়া বাজারে জোরপূর্বক দোকান দখলের পায়তারা রয়েছে এমনটি মন্তব্য করেন কান্ঠাপাড়া বাজার ক্ষুদে ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই।তার অত্যাচারে অতিষ্ঠ জনসাধারণ এমনটিই স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান।

অপরপক্ষে বিবাদী জাকির হোসেন এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।  এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জিজ্ঞাসা করলে তিনি বলেন,এ বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি,অভিযোগ দায়ের হলে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ