শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

তাহিরপুরে ৪শত ফুট বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক 

স্টাফ রিপোর্টার / ৬৭৮ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

165

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৪শত ফুট বালু বোঝাই একটি ষ্টিলবডি নৌকাও জব্দ করা হয়।

রবিবার(১৩ জুলাই)ভোরে যাদুকাটা নদীতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ষ্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ষ্টীল বডি নৌকার ৪০০ ঘনফুট বালি সহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির(৪০) ও সোহালা গ্রামের মোঃ আলা উদ্দিন এর ছেলে মোঃ আলী হোসেন(২৯) কে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান,অবৈধভাবে কাউকে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন,বিক্রি ও পরিবহন করার সুযোগ কাউকে দেয়া হবে না। যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যারা পুলিশের কাছে থেকে অবৈধ কাজের কোনো সুযোগ পায় না তারাই অপ্রচার চালায়। পুলিশ কোনো অনিয়মের সাথে নেই, আমাদের অভিযান অব্যাহত আছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ