শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, ধর্ষক গ্রেফতার  

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির ওরফে (জাকের) শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে। জানা যায় অভিযুক্ত জাকির শেখ ভুক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নানা স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে জোরপূর্বক ‘স্ত্রীর মতো’ সম্পর্ক বজায় রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৯ জুন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় একটি মামলা দায়ের করেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ সজিব বলেন, “ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ১৪। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ