শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

65

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই ) বিকেলে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশে সাত্তার মিয়ার মালিকানাধীন সুপারির বাগান থেকে মাটিতে শোয়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসানুর রহমান একই গ্রামের রনমিজি বাড়ির খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

মৃতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে আমার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়েছে, আজ শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজেরপর খবর পেয়েছি আমার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে। আমি মনে করি আমার ভাইকে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, হাসানুর রহমানসহ একটি চক্র বিভিন্ন স্থানে চুরিসহ নানান অপরাধ কর্মকাÐের সাথে সম্পৃক্ত রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের বাড়িতে নানান কলহ সৃষ্টি হতো।পুলিশ সূত্র জানায়, নিহত হাসানের বিরুদ্ধে ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার বিকেলে বাগানে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সবার উপস্থিতিতে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়ে।

ওসি আরও জানান, মরদেহের পকেটে মোবাইল, ছোট সাইজের একটি চাকু পাওয়া গেছে। নিহত যুবকের হাতে অস্বাভাবিক চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ