শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

নীলফামারীর নীল কুঠির হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

স্টাফ রিপোর্টার / ৪৫৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

2

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ঐতিহাসিক স্থাপনা ‘নীল কুঠি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হস্তশিল্প মেলা শুধু পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি, মেলাটি পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক মিলনমেলায়। আর এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী লালনকন্যা সালমা।

শুক্রবার রাত সাড়ে ৯ টায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এছাড়াও মেলার মূল মঞ্চে সংগীত পরিবেশন করেন সালমা। তার কণ্ঠে ‘ভাবের গান’, ‘লালনের বাণী’ ও ফোকধর্মী সংগীত শুনে আপ্লুত হয়ে পড়ে দর্শকশ্রোতা। গানের ফাঁকে ফাঁকে তিনি বলেন, “লোকগান শুধু সংগীত নয়, এটি আমাদের আত্মার আত্মীয়, আমাদের শিকড়।”

মেলায় অংশ নিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার হস্তশিল্পীরা। কাঠ, মাটি, বাঁশ, পাট ও সুতা দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের স্টলগুলো ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলার উদ্দেশ্য ছিল স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যকে পরিচিতির সুযোগ করে দেওয়া এবং হস্তশিল্পকে উৎসাহিত করা।

মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। পরিবার-পরিজন নিয়ে আসা অনেকে বলেন, শুধু কেনাকাটাই নয়, লোকগান শুনে হৃদয় ছুঁয়ে গেছে। ডিমলা থেকে আগত এক দর্শনার্থী বলেন, “সালমার পরিবেশনা শুনে মনে হয়েছে, লোকসংগীত এখনো জীবন্ত, প্রাণবন্ত।”

হস্তশিল্প মেলার এক আয়োজক বলেন, “দেশীয় সংস্কৃতি ও কৃষ্টি ধরে রাখতেই আমাদের এই আয়োজন। সালমার মতো খ্যাতনামা শিল্পীর উপস্থিতি পুরো মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।” মেলাটি আয়োজন করে জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় সংস্কৃতি সংগঠন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও হস্তশিল্পকে দেশব্যাপী তুলে ধরার জন্য এ ধরনের মেলা অত্যন্ত কার্যকর।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ