শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মানসিক ভারসাম্যহীন উপজাতি ছেলেটি পরিবারে ফিরতে চায় 

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

54

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন একজন উপজাতি ছেলে অসুস্থ অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় জনগণ তাকে দোয়ারাবাজার থানা পুলিশের হেফাজতে রাখেন।

বুধবার (৯জুলাই) রাত থেকে উপজাতি এই ছেলেটি দোয়ারাবাজার থানা হেফাজতে রয়েছেন। অসুস্থ থাকায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছেলেটি গারো আদিবাসী হতে পারে। বয়স আনুমানিক ১৩/১৪ বছর হবে। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার ঠিকানা ও পরিচয় দিতে পারেনি। সে কোথায় থেকে কিভাবে আসছে তাও জানা যায়নি। ইতিমধ্যে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার থানা সহ গণমাধ্যম কর্মিদের ফেইসবুকে ছেলেটির পরিচয় ও পরিবারের খুজে পোস্ট করে ছেলেটি দোয়ারাবাজার উপজেলায় সবার কাছে আলোচনায় রয়েছে।

এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল হক জানান ছেলেটি বর্তমানে দোয়ারাবাজার থানার হেফাজতে রয়েছে। তার পরিবারের কেউ খুঁজলে নিচের মোবাইল নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। অফিসার ইনচার্জ : ০১৩২০-১২০৯২০।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার নাম পরিচয় বলতে পারছেনা তবে তাকে দেখে মনে হয় সে গারো আদিবাসী সম্প্রদায়ের হবে। তাকে খুঁজে পেতে দোয়ারাবাজার থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ