শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে দাদা গ্রেফতার!

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে ৭বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা শমেজ উদ্দিন বইট্টা (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে। ভুক্তভোগী শিশু বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬তারিখ বিকেলে বাইট্টা মিয়া স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীকে

নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে শিশুটির কান্নাকাটিতে স্বজনরা বিস্তারিত জানতে পেরে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

শিশুটির বড় ভাই জানায়, আমার বোনকে দুই বছর বয়স রেখে বাবা মারা যান। আমার বোনের এ সর্বনাশের জন্য বইট্টার বিচার চাই। এ ঘটনায় মঙ্গলবার (৮জুলাই) রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

স্থানীয়রা জানান, শমেজ উদ্দিন বইট্টা গত দুই মাস আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধ গ্রামে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ