শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ভৈরব পৌরসভার ২০২৫ ২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ২৪০ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

66

, মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব পৌরসভার ২০২৫ ২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার হলরুমে ১ শ ১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষনা করেন, ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

বাজেটে রাজস্ব বাজেট প্রাপ্তি ধরা হয় ৩৬ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ২১২ টাকা, উন্নয়ন বাজেট প্রাপ্তি ধরা হয় ৭৫ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৩১৭ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয় ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয় ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা, উদ্বৃত ধরা হয় ১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা।

তার মধ্য পৌর কর আদায় ধরা হয় ৬ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা ও স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আদায় ধরা হয় ৭ কোটি টাকা। অন্যান্য আয় ধরা হয় পেশা ও ব্যবসা বানিজ্য কর, পৌর মার্কেট ভাড়া, বিভিন্ন ইজারা, পৌর পার্ক, ভূমি অধিগ্রহন ক্ষতিপূরণ পাওয়া ইত্যাদি।

ব্যয় ধরা হয় ভূমি অধিগ্রহন ( ডাম্পিং স্টেশন) ৬ কোটি টাকা, সাধারণ সংস্থাপন ( ১১ টি উপখাত) ৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, অবকাঠামো নির্মাণ ৭৪ কোটি ২ লাখ ২০ হাজার, পানির লাইন ১ কোটি, পরিচ্ছন্নতা কর্মী মুজুরি ১ কোটি ২০ লাখ টাকা। এছাড়াও বিজ্ঞাপন, পৌর সম্পত্তি খাজনা, হাট সরকারী কোষাগারে জমা, ছাপা খরচ, সামাজিক ধর্মীয় ও হতদরিদ্র বিয়ে ও খেলাধূলা অনুদান, স্যানিটেশন, মশক নিধন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষা, জনসচেতনতা মূলক কাজে একাধিক ব্যয় ধরা হয়েছে বাজেটে। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সচিব ফারুক আহমেদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব থানার পরিদর্শক তালেব হোসেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ