শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামে কৃষকের জমি দখলে সন্ত্রাসী হামলা, প্রশাসনের কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪২২ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

59

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালিরকুটি গ্রামে দরিদ্র কৃষক নজরুল ইসলামের ভোগদখলীয় জমি জবরদখলের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নজরুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি জানান, তার পৈত্রিক সূত্রে পাওয়া ও দলিলমূলে ক্রয়কৃত ৩৩ শতকের জমির মধ্যে ৫ শতক জমি গায়ের জোরে দখল করেছে এলাকার একটি প্রভাবশালী চক্র। অভিযুক্তরা হলেন: আব্দুল মালেক, আব্দুর রহমান, আবুল হোসেন, ইদ্রিস আলী, আব্দুল জলিল, তৈয়ব আলী, জিয়া, ইয়াকুব, আঃ খালেক ও হক সাহেব। এদের অধিকাংশই প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

নজরুল ইসলামের দাবি, এসব অভিযুক্তরা প্রথমে জমিতে ঘর নির্মাণ করে জবরদখল করে নেয়। এরপর ২০২৪ সালের ১০ এপ্রিল তার পিতা জহুর আলী ও চাচা ওহাব আলীকে ঘর সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেয় এবং প্রাণনাশের ভয় দেখায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক শালিস বৈঠক হয়, যেখানে প্রতারণার মাধ্যমে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

পরবর্তীতে ২৪ জুলাই ২০২৪ তারিখে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে নজরুল ইসলামের বসতবাড়ির ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করে। নজরুল ইসলামের দাবি, অভিযুক্তরা ইতোমধ্যে জমি বিক্রয়ের বায়না ধরে নগদ ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারিতে জমি ও স্ট্যাম্প ফেরতের জন্য আবারো সালিশ করা হলে অভিযুক্তরা তা অস্বীকার করে এবং উল্টো মিথ্যা মামলার ভয় দেখায়। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় তাকে ও তার পরিবারকে গ্রামছাড়া করার পাঁয়তারা করছে।

নজরুল ইসলাম এই পরিস্থিতির অবসানে বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সরকারের হস্তক্ষেপে তারা ন্যায়বিচার পাবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ