শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড়

স্টাফ রিপোর্টার / ৩২৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

78

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের দুই নেতা আল রাজি অনিক ও সাইফুর রহমান রাব্বিকে আটক করেছে থানা পুলিশ। তারা দু’জনই চুনারুঘাট পৌর এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।শ

শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পৌর শহরের হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী জামিল আহমেদ সুমনের উপর অনিকের নেতৃত্বে সাইফুর রাব্বি ও আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগী সুমনের লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে, আটক হওয়া দুই নেতা ছাত্রলীগের প্রভাবশালী বলে এলাকায় পরিচিত। এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতা তাদের ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তদবির শুরু করেছেন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোষীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা বিচার ব্যবস্থার প্রতি অবমাননার শামিল। এছাড়াও, আটক হওয়া অনিক ও রাব্বির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার অভিযোগ উঠেছে।

চুনারুঘাটে ছাত্র রাজনীতি ও ব্যবসায়ী মহলে বর্তমানে আলোচনার কেন্দ্রে এই ঘটনা। স্থানীয় সচেতন মহল দ্রুত বিচার দাবি করেছেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ