শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের বাঙালি সদস্য চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইস্টাফ রিপোটার :

পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র বাঙালি সদস্য সুজন বড়ুয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সুজন বড়ুয়ার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি এলাকায়।

পাহাড়ের সচেতন নাগরিক সমাজ মনে করছে, ইউপিডিএফের সদস্য সুজন বড়ুয়া বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মূলত বাঙালি। বাঙালিদের মধ্য থেকে কেউ সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফে যুক্ত হয়ে দেশের ক্ষতি করলে তাকেও কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা একান্ত জরুরি।

র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “আমাদের কাছে তথ্য ছিল যে ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়া দুইদিন আগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এসেছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। তার কাছে ইউপিডিএফের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অস্ত্রসহ ছবি পাওয়া গেছে, যা থেকে নিশ্চিত হওয়া যায় সে ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য।”

সুজন বড়ুয়ার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফে বাঙালি সদস্যরাও যুক্ত আছে। অনেক সময় গভীর পাহাড়ে সামরিক পোশাকে বাঙালি চেহারার সশস্ত্র ব্যক্তিদের দেখা গেলেও প্রমাণের অভাবে বিষয়টি সামনে আনা যাচ্ছিল না। সুজন বড়ুয়ার গ্রেফতারে সেই অভিযোগের বাস্তব প্রতিফলন ঘটল।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ