শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২৯৭ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

51

হবিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন ও শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ শাহজাহান আলী ও নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জামাতে ইসলামীর আমীর মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ফুলকলি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। আউশকান্দি বাজার প্রদক্ষিন করে শোভাযাত্রাটি উপজেলার কুর্শি, বাংলা বাজার, ভাঙ্গার পুল, বাজকাশারা, সালামতপুর বাস টার্মিনাল হয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে শেরপুর রোডস্থ বাংলাটাউনের সামনে পথসভায় মিলিত হয়।

এতে প্রায় সাড়ে ৫০০ মোটরসাইকেলে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী জননেতা মো: শাহজাহান আলী।

নবীগঞ্জ বাজারে পথসভায় এমপি প্রার্থী শাহজাহান আলী বলেন, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই শোডাউন বের করা হয়। ‘দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান।

মোটর শোভাযাত্রা ও পথসভায় পৌর আমীর প্রিন্সিপাল সোহেল আহমদ, উপজেলা সেক্রেটারি সাইদুল হক চৌধুরীসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ