শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ লাখ ১২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও গরু আটক 

স্টাফ রিপোর্টার / ৪১৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

16

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী আশারকান্দি বিওপির সদস্যরা ভারতের বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২২২/২ এমপি হতে ১৫০ গজ সীমান্তবর্তী শাহপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৫১৬ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫৮ লাখ ২২ হাজার টাকা।

 

অপরদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিওপি কর্তৃক সীমান্ত পিলারের ১২২৮ এমপি হতে ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলা নামক স্থানে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ৬ লাখ ৯০ হাজার টাকা।

 

সোমবার ভোরে সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের আশারকান্দি বিওপি সদস্যরা এবং দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি বিওপি কর্তৃক প্রথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমান শাড়ি ও ভারতীয় অবৈধ গরু আটক করা হয়। দুটি অভিযানে আটককৃত শাড়ি ও গরুর বর্তমান বাজার মূল্যে মোট ৬৫ লাখ ১২ হাজার টাকা।

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ