শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

56

সেলিম মাহবুব,ছাতকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জে মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীর নগর এই দুটি ইউনিয়নের হাজারো নেতাকর্মীদের নিয়ে গ্রামগঞ্জ ও শহর বন্দরে লিফরেট বিতরন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান, মুনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন। নেতৃবৃন্দরা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে তৃণমূলের নেতাকর্মীরা যেকোন কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সব সময়ই প্রস্তুত। উপস্থিত হাজাঁরো নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচেন সুনামগঞ্জ-৪ আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ