শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ভোলার কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

20

স্টাফ রিপোর্টার:

ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া টবগী ইপি ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন ২০২৫) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্র শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ সাদী হাওলাদার। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান শিহাব। তিনি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার জ্ন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: গভর্ণিং বডির সদস্য অধ্যাপক ফিরোজ আলম, সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা, সহকারী অধ্যাপক মাহাববুর রহমান ও মাওলানা মো. ইয়াহিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক গাজী তাহের লিটন। তিনি বলেন, আগামীর পথচলায় বিদায়ী শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ মানুষ গড়ার কারখানা। তিনি, পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য পড়াশোনায় মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মধ্য চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাতাব্বর।

পুরো অনুষ্ঠান চমৎকার উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন, প্রভাষক আমিনুল ইকরাম। এছাড়া, বিদায়ী পরীক্ষার্থী ও অধ্যয়ণরত শিক্ষার্থীদের পক্ষ হতে মানপত্র পাঠ করা হয়।

ভোলার স্বনামধন্য এই কলেজ হতে এবছর ১৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

প্রাণোবন্ত অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আবেগঘন পরিবেশে দোয়া পরিচালনা করেন, ভৈরবগঞ্জ ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ