শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে এড.নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

1

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জে মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীর নগর এই দুটি ইউনিয়নের হাজারো নেতাকর্মীদের নিয়ে গ্রামগঞ্জ ও শহর বন্দরে লিফরেট বিতরন করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী চেয়ারম্যান,মুনাজ্জির হোসেন সুজন,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহের আহমদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।

 

নেতৃবৃন্দরা বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে তৃণমূলের নেতাকর্মীরা যেকোন কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সব সময়ই প্রস্তুত। উপস্থিত হাজাঁরো নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচেন সুনামগঞ্জ-৪ আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ