শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ।

স্টাফ রিপোর্টার / ১৭০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

16

সুনামগঞ্জ প্রতিনিধি:

সীমান্তে টাস্কফোর্সের কঠোর অভিযানে ভারতীয় পণ্য বাজেয়াপ্ত সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে বিজিবির টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এই অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা উদ্ধার করা হয়। শনিবার, ২১ জুন বিকেলে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করে। জব্দকৃত পণ্যের মূল্য ২৬ লাখ টাকা। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ