শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শরীয়তপুর জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

4

শরীয়তপুর প্রতিনিধি:

 

শরীয়তপুর জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুক্রবার (২০ জুন) সকাল থেকে ৫৭ সেকেন্ডের এই আপত্তিকর ভিডিও ভাইরাল হয়।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এর আগে বৃহস্পতিবার রাতে ভাড়া গাড়িতে তিনি শরীয়তপুর জেলা ছেড়েছেন। *ভিডিওতে থাকা ব্যক্তিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন দাবি করে পোস্টকারী এই ভিডিওটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এবং এছাড়াও মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন ডিসি। ভিডিও কলে তাঁর বিশেষ অঙ্গ প্রদর্শন করেন, আর এই ঘটনার পর জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। শুক্রবার সকাল ৭টার দিকে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার * ব্যক্তিগত ফেসবুকে এই আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন। এর পরপরই বিভিন্ন ফেসবুবে ছবি ও ভিডিও ছড়িয়ে পরে।

 

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, শরিয়তপুরের ডিসি মো আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি, উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছিলেন এবং ভিডিও করেছেন।

ছবিতে থাকা নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন।

এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা ৫৭সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন দাবি করা ওই ব্যক্তি শার্টের বোতাম খুলে বুক খোলা অবস্থায় লাল-হলুদ রঙের জামা ও স্যালোয়ার পড়া এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে থাকা পুরুষ ব্যক্তিটিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলে দাবি করেন পোস্টকারী প্রবাসী সাংবাদিক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর × শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন। এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাষ্ট এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

 

তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোন ও হোয়াটস অ্যাপে নাম্বারে কল দিলেও তিনি তা রিসিভকরেননি কোন প্রকার সাড়া দেন নাই। শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম হোসাইন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ করে ডিসি স্যার বাসায় ফিরেগেছেন, তিনি বর্তমানে শরীয়তপুরে নেই।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ