শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দোয়ারাবাজারে ভারতীয় ৯ পিস মদসহ দুই মাদককারবারী আটক 

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

13

সেলিম মাহবুব:

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্র নগর গ্রামের গৌছ আলীর দোকানের পাশের রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ৯ বোতল এসিব্ল্যাক মদের মুল্য ৯ হাজার টাকা। আটককৃতরা হলেন নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মোঃ জহুর ইসলামের ছেলে মোঃ সুমন মিয়া (১৯) ও রহিমের পাড়া গ্রামের মোঃ ইজার আলীর ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (২০)। একটি সাদা রংঙ্গের বস্তায় থাকা ৯ বোতল ভারতীয় মদ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এস আই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক ও মদ উদ্ধার করেছেন। শনিবার (২১ জুন) দুপুরে তাদের আটক করা হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক দুই জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়।আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ