শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করে বিশাল শোডাউন!

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার :

শেরপুর-২ আসনে (নালিতাবাড়ী ও নকলা) এর আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করে ব্যাপক শোডাউন করেছে।

আজ ২১ জুন শনিবার দুপুরে নালিতাবাড়ী আড়াইআনি বাজারস্থ দলের প্রধান কার্যালয় থেকে মোটরসাইকেল বহর নিয়ে বিশাল এক র‍্যালী নালিতাবাড়ী হয়ে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নকলা পৌর শহরে এসে মোটরসাইকেল নিয়ে র‍্যালীটি সমাপ্ত হয়।

এসময় র‍্যালীটির নেতৃত্ব প্রদান করেন নালিতাবাড়ী নকলা-২ আসনের দলের মনোনীত প্রার্থী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজ আহমদ,সাংগঠনিক সম্পাদক ডাঃ আনছারুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন ।

পরবর্তীতে শোডাউনে নকলা ও শেরপুর জেলা নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা যোগদান করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ